রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে রাজধানীতে ৩ বাসে আগুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যরাতে রাজধানীতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে।

সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর তিনটি পৃথক স্থানে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, মধ্যরাতে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পৃথক তিনটি আগুনের খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়েছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, রাত ১টার দিকে রায়েরবাগে, ২টার দিকে যাত্রাবাড়ী এবং সবশেষ ভোর ৪টায় সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে স্থানীয়রা জানান, রাত ১টার দিকে তারা লক্ষ করেন দাঁড়িয়ে থাকা রাইদা পরিবহনের বাসে আগুন জ্বলছে। তাৎক্ষণিক তারা বাসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ৯৯৯-এ কল দিয়ে বাসে আগুনের খবর জানান।

তারা জানান, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাসের আগুন নেভায়। ততক্ষণে আগুনে বাসের ভেতরে সব পুড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X