বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ওসমান হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ

দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা । ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা । ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। ওসমান হাদির মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

উত্তাল চট্টগ্রাম, দুই নম্বর গেইটে সড়ক অবরোধ

ওসমান হাদির মৃত্যুর খবরে চট্টগ্রামে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা দুই নম্বর গেইটে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন জুলাই আন্দোলনের কর্মী-সমর্থকরা। রাত সাড়ে ১১টার দিকে কয়েকশ বিক্ষোভকারী দুই নম্বর গেইট মোড়ে জড়ো হয়ে সড়কের মাঝখানে অবস্থান নেন। এতে নগরীর এই ব্যস্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

শনির আখড়া ও যাত্রাবাড়ীতে মহাসড়ক অবরোধ

ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনি আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সায়দাবাদ থেকে চিটাগাং রোড পর্যন্ত তৈরি হয়েছে যানজট। শনি আখড়া ও যাত্রাবাড়ীর একাধিক পয়েন্টে সড়ক অবরোধ করে অবস্থান নেন ছাত্র-জনতা।

সিলেটে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। রাত সাড়ে ১১টার পর নগরীর চৌহাট্টাস্থ বিজয় চত্বরে জড়ো হয়ে তারা মিছিল ও বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভকারীরা সড়কে বসে পড়েন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে পটুয়াখালীর জুলাই আন্দোলনকারী, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। রাত ১১টার দিকে পটুয়াখালীর প্রাণকেন্দ্র চৌরাস্তায় প্রায় ঘণ্টাব্যাপী এই ব্লকেড কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে ঢাকা ও কুয়াকাটাগামী যানবাহনগুলো মহাসড়কে আটকে থাকতে দেখা যায়।

গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে শিববাড়ি ও টঙ্গীর কলেজ গেইটসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ডুয়েট শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X