চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ ‘ছাত্র জনতার’ অবস্থান

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ ছাত্রজনতা অবস্থান। ছবি : কালবেলা
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ ছাত্রজনতা অবস্থান। ছবি : কালবেলা

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। এই ঘটনায় হাইকমিশন কার্যালয়ের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে ২০-২৫ জন ছাত্রজনতা পরিচয় দিয়ে সেখানে অবস্থান নেয়। এসময় তারা হাদির হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

বিক্ষোভকারীদের একজন মোহাম্মদ তানভীর বলেন, আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভারতে বসে হাদির ওপর হামলার ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে তাকে টার্গেট করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম জানান, ১৫-২০ জন ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের সদস্যরা সেখানে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১০

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১১

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১২

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৩

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৫

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৬

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৭

ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

২০
X