কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৯ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ডিএসসিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিবরিয়া সম্পাদক আতাহার

ডিএসসিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা
ডিএসসিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের পেশাগত অধিকার, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশন’ গঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএসসিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তাদের কণ্ঠভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন কর কর্মকর্তা আতাহার আলী খান। তাদের নেতৃত্বে ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অ্যাসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র প্রণয়ন, স্থায়ী সদস্য অন্তর্ভুক্তি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এসোসিয়েট সদস্য হিসেবে অন্তর্ভুক্তকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিএসসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মতিতে অ্যাসোসিয়েশন গঠনের প্রস্তাব অনুমোদিত হয়।

কর্মকর্তারা বলেন, একটি সুসংগঠিত ও শক্তিশালী অফিসার্স অ্যাসোসিয়েশন ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নগরবাসীর সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবগঠিত অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কর্মপরিবেশ উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক কার্যক্রম গ্রহণ এবং নাগরিক সেবা আধুনিক ও কার্যকর করতে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা।

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মকর্তাদের মতামত ও প্রস্তাব আরও সংগঠিতভাবে উপস্থাপন করা সম্ভব হবে, যা ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সহায়ক হবে।

এছাড়া, গঠিত কমিটি শিগগিরই সভা আহ্বান করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে এবং গঠনতন্ত্র, সদস্য ফরম ও আনুষঙ্গিক প্রয়োজনীয় রূপরেখা প্রণয়ন করবে। উল্লেখ্য, এই কমিটি আগামী দুই বছরের মধ্যে সুষ্ঠু ভোটের মাধ্যমে দায়িত্বভার হস্তান্তর করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X