রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার : ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: কালবেলা
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরির একটি পাইলট প্রকল্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মো. আবদুস সালাম জানান, ফুটপাত যেন পথচারীদের জন্য অনুপযোগী হয়ে না পড়ে, সেজন্য নির্দিষ্ট নীতিমালার আওতায় ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে। যেকোনো ধরনের ব্যবসার মতো ফুটপাতেও ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।

তিনি বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে জনগণ ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ‘ফিফটি-ফিফটি’ অংশীদারিত্বের মাধ্যমে একটি বাসযোগ্য শহর গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

ঢামেকের সামনের ফুটপাত ইতোমধ্যে দখলমুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই অবস্থা ধরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। সীমিত জায়গায় অতিরিক্ত দোকান বসা ঠেকাতে কোথায় এবং কীভাবে হকাররা বসবেন, সে বিষয়ে গাইডলাইন তৈরি করা হবে। এ লক্ষ্যে পুলিশ এক সপ্তাহের মধ্যে জরিপ চালাবে বলেও জানান তিনি।

পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গড়ার ওপর গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, রাজপথে ময়লা না ফেলার বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের প্রাদুর্ভাব ঠেকাতে আগাম প্রস্তুতি হিসেবে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X