কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৩:২৩ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিক। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর তুরাগ থানার ৫২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার পরিবার।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজ কর্মস্থল ইবনেসিনা ডায়াগনেস্টিক সেন্টার হাসপাতালের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানান তার স্বজনরা।

সিদ্দিকের স্ত্রী রুবিনা জানান, দুপুরে ১২টার দিকে ফোনে সিদ্দিকের সঙ্গে তিনি কথা বলছিলেন। এ সময় সিদ্দিক জানান, অফিসে ডিবি পুলিশ এসেছে। সমস্যায় আছি। পরে কথা বলবো। এর পর থেকে আর তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। সিদ্দিকের মুঠোফোন মাঝেমধ্যে খোলা পাওয়া গেলেও ফোন দিলে অপর প্রান্ত থেকে তা কেটে দেয়া হচ্ছে।

তিনি বলেন, অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার দেখাবে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এ সময় সিদ্দিকের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম মানবজমিনকে বলেন, আবু বক্কর সিদ্দিক নামে বিএনপির কোনো নেতাকে গ্রেপ্তার কিংবা তুলে নেওয়ার বিষয়টি আমাদের জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X