কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১০:০৯ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ও বিরোধীদের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রামে রোডমার্চ থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে থাকছে আগামী ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক সমাবেশে। ৯ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা-মহানগরে সমাবেশ ও মিছিল। ১২ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন। যার লক্ষ্যে এরই মধ্যে ১৫টি ছাত্র সংগঠনের নেতৃত্বে একটি মোর্চা গঠন করা হয়েছে। ১৪ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা-মহানগরে অনশন। ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ। ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছিলেন, সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে সকাল ৯টায় কুমিল্লার কচুয়া খন্দকার ফিলিং স্টেশন থেকে রোডমার্চ শুরু হয়েছে। ১৫৫ কিলোমিটারের এই রোডমার্চ চট্টগ্রাম কাজীর দেউরি গিয়ে শেষ হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১০

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১১

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১২

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৩

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৫

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৬

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৭

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৮

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৯

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

২০
X