কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নগর পরিবহন বাসের ধাক্কায় আলাউদ্দিন (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা এলাকায় রাস্তা পারাপারের সময় নগর পরিবহনের একটি বাসের ধাক্কায় আলাউদ্দিন নামের এই ব্যক্তি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

আলাউদ্দিনের বাড়ি বরিশালের কাজিরহাট থানার নলবনিয়া গ্রামে। তিনি ওই এলাকার কালাই উদ্দিনের ছেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১০

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১১

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১২

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৩

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৪

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৫

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৬

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৭

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৮

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৯

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

২০
X