কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৭:০৩ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শান্তি পরিষদের সমাবেশ

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তি পরিষদের সমাবেশ। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তি পরিষদের সমাবেশ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ শান্তি পরিষদ। গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন, শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক এম এম আকাশ, শওকত হোসেন, ন্যাপ নেতা ইসমাইল হোসেন প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তফা আলমগীর রতন ও আশরাফুল হক ঝন্টু।

ফিলিস্তিনিরা তাদের আবাসভূমি থেকে বিতাড়িত উল্লেখ করে সমাবেশে বক্তারা ইসরায়েলের নির্বিচারে সাধারণ মানুষ হত্যার বিষয়ে ধিক্কার ও নিন্দা জানান। এ ছাড়া ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সমরাস্ত্র প্রদান ও সহযোগিতার তীব্র প্রতিবাদ জানান।

বক্তারা জাতিসংঘকে স্বাধীন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তাদের মতে, স্বাধীন রাষ্ট্র ঘোষণাই এই সমস্যার একমাত্র সমাধান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X