কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে কিশোরদের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

শাহ আলী থানা।
শাহ আলী থানা।

রাজধানীর মিরপুরে মারধরের পরে অসুস্থ হয়ে পড়েন ওমর ফারুক নামে এক ব্যবসায়ী। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। শনিবার রাতে শাহ আলী থানা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওমর ফারুক বাবার সঙ্গে গাড়ির চাকার ব্যবসা করেন। মাস দেড়েক আগের এক ভুল বোঝাবুঝির জেরে একদল কিশোর তাকে মারধর (চর-থাপ্পড়) করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। চিকিৎসক জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

ডিএমপির দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ায় এখনো মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুনিয়রদের মারধরে মানসিক আঘাত পান এবং সেই চাপে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুমুখে পতিত হন। ভিকটিমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় ভিকটিমের মা জাহানারা বেগম বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X