কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৬:২৮ এএম
অনলাইন সংস্করণ

মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি : কালবেলা
মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি : কালবেলা

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শাহজাহান শিকদার জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনের কয়েক জায়গায় আগুনের রেশ রয়ে গেলেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

ফায়ার সার্ভিসের ১২ ইউনিট এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সহযোগিতায় রাত ১২টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনের ১৩ ও ১৪ তলায় থাকা লোকদের মধ্যে। এ সময় ভবনের ১৪ তলা থেকে দড়ি বেয়ে নামতে দেখা যায় অনেককে। আগুনের ঘটনার পর এক ভিডিওতে দেখা যায়, জীবন বাঁচাতে দৌঁড়ে ছাদে চলে আসেন অনেকে। পরে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নামতে থাকেন তারা।

এসময় দড়ি বেয়ে নামতে গিয়ে ভবনের ৯ তলা থেকে পড়ে মারা যান হাসনা হেনা (২৭) নামে এক নারী। এরপর ভবন থেকে আকলিমা রহমান নামের এক নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১০

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১১

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১২

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৫

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৬

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৭

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X