কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে ৪ বাসে আগুন

রাজধানীর নটর ডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন। ছবি : কালবেলা
রাজধানীর নটর ডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধের আগের দিন রাতে রাজধানীতে চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ি, গুলিস্তান, গাবতলী বাসস্ট্যান্ড ও নটর ডেম কলেজের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী ফলপট্টির সামনে অনাবিল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজধানীর নটর ডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টা ২০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। আগামীকাল রোববার সকাল থেকে চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।

একই সময়ে সারা দেশে অবরোধ পালন করবে জামায়াত, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X