কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০১:৪৭ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ প্রদান

পুরস্কার প্রদান অনুষ্ঠানের একটি চিত্র। ছবি: সংগৃহীত
পুরস্কার প্রদান অনুষ্ঠানের একটি চিত্র। ছবি: সংগৃহীত

বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত শুক্রবার (২৩ জুন) বেইলি রোডে গাইড অডিটোরিয়ামে গার্ল গাইডের ১০ অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখিদের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

সারা দেশ থেকে হলদে পাখি কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করে প্রতিযোগিতার মাধ্যমে ১৬জন এই পুরস্কার পেয়েছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী হলদে পাখিদের সনদ ও ব্যাজ প্রদান করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জুয়েনা আজিজ।

যারা এ বছর আ্যওয়ার্ড পেয়েছেন তাদের অভিন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এ ধরনের অ্যাওয়ার্ড প্রদান চালু হওয়া খুবই আনন্দদায়ক ও গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আরও বড় পরিসরে এই অনুষ্ঠান হবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য হলদে পাখিদের এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও অনুষ্ঠানের সভাপতি কাজী জেবুন্নেছা বেগম বাংলাদেশ সরকার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, হলদে পাখি কমিশনার বেলা রানী সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X