কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০১:২৪ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার, হাসপাতালে ১

গ্রাফিক্স কালবেলা
গ্রাফিক্স কালবেলা

রাজধানীর ডেমরায় একটি বাসা থেকে কিশোরীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনকে অসুস্থ অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক অবস্থায় তারা নেশাগ্রস্ত ছিল বলে মনে করছে পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে ডেমরার কোনাপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কোনাপাড়া-মানিকদিয়া সড়কে ধার্মিকপাড়ায় একটি আবাসন প্রকল্প এলাকায় গড়ে উঠেছে বিনোদনকেন্দ্র। যেটি ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত।

যাত্রাবাড়ি থানার ওসি মফিজুল আলম বলেন, এটি একটি বিনোদন স্পট। সেখানে একটি দোকানের ভেতর থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী ও ২৬ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিয়ারের ক্যান জব্দ করা হয়েছে। এই ঘটনায় আরও একজন অসুস্থ আছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি আরও জানান, লাশ দুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাত থেকে আজ ভোরের মধ্যে যেকোনো সময় তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১০

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১১

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১২

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৩

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৫

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৬

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৭

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৮

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

২০
X