কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় এবার আরেক ট্রেনে আগুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়ায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে একটা চটের বস্তা ছিল। যেটার কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে বাধাগ্রস্ত হয়েছিল। এ সময় হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুনে নেভায়। পরবর্তীতে ট্রেনটি পুনরায় গন্তব্যে ছেড়ে যায়।

জানা গেছে, ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ক্যান্টনমেন্ট এরিয়াতে প্রবেশের পর ট্রেনে আগুন দেখা যায়। পরবর্তীতে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি থামানো হয়। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে পুনরায় ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১০

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১১

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১২

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৩

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৪

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৫

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৬

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৭

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৮

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৯

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২০
X