কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আগারগাঁও-মতিঝিলে পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল শুরু

পুরোনো ছবি
পুরোনো ছবি

দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় আগারগাঁও স্টেশনে এ পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন। গার্ডের সবুজ পতাকা নেড়ে ট্রেন ছাড়ার অনুমতি দেন তিনি।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের ৯টি স্টেশন খুলে দেওয়া হয়।

দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল অংশে অক্টোবরের শেষ সপ্তাহে যাত্রী পরিবহন শুরু হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আজকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দ্বিতীয় অংশের টেস্ট রান উদ্বোধন হলো। অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই অংশ। এরপর যাত্রী পরিবহন শুরু হবে।’

ওবায়দুল কাদের জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন যেভাবে ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছিল, আগারগাঁও থেকে মতিঝিল অংশের ক্ষেত্রেও তাই করা হবে।

এই অংশে মেট্রোরেলের সাতটি স্টেশন হলো– বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন।

মেট্রোরেল বাস্তবায়ন ও পরিচালনকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সাংবাদিকদের জানান, মেট্রোরেলের দ্বিতীয় অংশে সব স্টেশন একেবারে চালু করা সম্ভব না হলেও ধীরে ধীরে চালু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X