কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:২০ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত

হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা। ছবি : সংগৃহীত
হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক আশরাফ হোসাইন (৪২) মারা গেছেন। সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে হাতিরঝিল মাই টিভি ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত আশরাফের মামা মাহতাব উদ্দিন জানান, আশরাফের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। বাবার নাম তোফাজ্জল হোসেন। বর্তমানে যাত্রাবাড়ী দনিয়া এ কে স্কুলের পেছনে একটি বাসায় স্ত্রী রোজিনা আক্তার ও এক ছেলে এক মেয়ে নিয়ে ভাড়া থাকতেন। ভাড়ায় সিএনজি অটোরিকশা চালাতেন তিনি।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুজাহিদুল ইসলাম জানান, যাত্রী নিয়ে ওই অটোরিকশা চালক হাতিরঝিল মাইটিভি ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যায় অটোরিকশাটি উল্টে যায়। এতে দুজন যাত্রী সামান্য আহত হলেও গুরুতর আহত হন চালক। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X