কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৪ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ
ফুড কার্নিভাল

‘মানুষকে দেখলাম খাচ্ছে আর খাচ্ছে’

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া নিরাপদ খাদ্য কার্নিভালে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও সোহানা সাবা অংশ নেন। ছবি : কালবেলা
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া নিরাপদ খাদ্য কার্নিভালে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও সোহানা সাবা অংশ নেন। ছবি : কালবেলা

সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, ফুড কার্নিভালে এত মানুষের সমাগম হবে আমি ভাবিনি। মানুষকে দেখলাম খাচ্ছে আর খাচ্ছে। এখানে কোনো অসুবিধা নেই। কারণ সব খাবার নিরাপদ। খাদ্য নিরাপদ হলে খেয়ে কেউ অসুস্থ হয় না। নিরাপদ খাদ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া একদিনের কাজ নয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া খাদ্য কার্নিভালে নিরাপদ খাদ্যবিষয়ক সেলিব্রিটি বার্তায় এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে চিত্রনায়িকা সোহানা সাবা উপস্থিত ছিলেন।

ফেরদৌস বলেন, অনেক সময় না দেখে, না বুঝে বাজার থেকে খাদ্য কিনে আনি। সেই খাবারে কি কি উপাদান ব্যবহার করা হচ্ছে তা আমরা জানি না। যে খাদ্য কেনা হচ্ছে সেটা পরিবারের জন্য কতটুকু নিরাপদ বা স্বাস্থ্যসম্মত এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনসচেতনতার জন্য কাজ করছে।

তিনি আরও বলেন, আমরা এক সময় খাদ্যে ভেজাল দেব না। ভেজাল খাদ্য কাউকে খাওয়াব না। এক্ষেত্রে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকতে হবে। আমি ভাজাপোড়া খাবার খায় না। তবে যেকোন সুস্বাদু খাবার খেতে পছন্দ করি। তবে আমাদের জন্য যেগুলো হারাম সেগুলো খায় না।

চিত্রনায়িকা সোহানা সাবা বলেন, আমি করোলা খেতাম না। যখন আমাকে বোঝানো হলো যে করোলা ভালো। তারপর থেকে এক বাটি করোলা দিলেও খেতে পারি। এখন খেতে কোনো সমস্যা নেই। নিরাপদ যেকোনো খাদ্য খেতে পারি।

কার্নিভালের শেষ দিনে ১০ ফেব্রুয়ারি সকালে শুরু হবে পিঠা প্রতিযোগিতা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজিন প্রদর্শনী, পুতুল নাচ প্রদর্শনী শেষে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোক্তাদির।

কার্নিভালে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে আকিজ, প্রাণ, কোকাকোলাসহসহ বিভন্ন প্রতিষ্ঠান।

ফুডকার্নিভালে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে কক্সবাজারের শালিক, মুক্তাগাছার মন্ডা, রাজশাহীর কালাই, কুমিল্লার মাতৃভান্ডার, বগুড়ার দই, চট্টগ্রামের মেজবান প্রভৃতি। সেইফ ফুড কার্নিভাল সবার জন্য উন্মুক্ত থাকছে। যেসব স্টল ভালো করবে, তাদের বিশেষ সম্মাননা দেওয়া হবে বলে জানায় আয়োজক সংস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X