সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ

নিরাপদ খাদ্যবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ছবি : কালবেলা
নিরাপদ খাদ্যবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ছবি : কালবেলা

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্যবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রকল্পের কারিগরি সহযোগিতায় এবং জাপানি প্রতিষ্ঠান লায়ন করপোরেশনের আর্থিক অনুদানে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৪ লাখ ২০ হাজার মানুষ খাদ্যবাহিত রোগে মারা যায়। এ ধরনের মৃত্যু ও রোগ প্রতিরোধে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার ৪০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নেন। প্রশিক্ষণের মূল বিষয় ছিল শিশুদের জন্য নিরাপদ খাদ্যের প্রাথমিক ধারণা, করণীয়-বর্জনীয়, মৌলিক স্বাস্থ্যবিধি ও হাত ধোয়ার পদ্ধতি।

প্রশিক্ষকরা জানান, শিক্ষকরা এ জ্ঞান বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ফরহাদ আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X