চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আধুনিক যন্ত্রেই নিশ্চিত হবে নিরাপদ খাদ্য : মেয়র শাহাদাত

চট্টগ্রাম  সিটি করপোরেশনের ফুড ল্যাব পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যরা। ছবি : কালবেলা
চট্টগ্রাম সিটি করপোরেশনের ফুড ল্যাব পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরবাসীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফুড ল্যাবরেটরির কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নির্ভুল পরীক্ষা ও আধুনিক যন্ত্রপাতির কার্যকর ব্যবহারের মাধ্যমেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর মুরাদপুরের বিবিরহাট এলাকায় অবস্থিত সিটি করপোরেশনের ফুড ল্যাব পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে মেয়র ল্যাবের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং যন্ত্রপাতির কার্যক্ষমতা, নমুনা সংরক্ষণ ও পরীক্ষার প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ল্যাব কর্মকর্তাদের কাছ থেকে মেশিন ব্যবহারের অবস্থা, সংরক্ষণ ব্যবস্থা, বিদ্যুৎ বিলসহ পরিচালনাগত বিষয় নিয়েও খোঁজখবর নেন।

ডা. শাহাদাত বলেন, এ ল্যাব সঠিকভাবে পরিচালিত হলে চট্টগ্রামবাসীর খাদ্যনিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব হবে। ফরমালিনসহ ক্ষতিকর উপাদান শনাক্তে নিয়মিত পরীক্ষা চালু রাখা জরুরি। আধুনিক যন্ত্রপাতি আছে, এখন দরকার সঠিক ব্যবহারের।

তিনি আরও বলেন, চসিকের ফুড ল্যাব শুধু জনস্বাস্থ্য রক্ষার জন্য নয়, এটি রাজস্ব আয়ের একটি সম্ভাবনাময় খাত হিসেবেও গড়ে উঠতে পারে। এজন্য সরঞ্জামগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, সফ্‌টওয়্যার ব্যবস্থাপনা এবং দক্ষ জনবল প্রশিক্ষণ অপরিহার্য।

ল্যাবের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মেয়র বলেন, যন্ত্রপাতি ও কেমিক্যালের মেয়াদ যাচাই করে মেয়াদোত্তীর্ণ উপকরণ দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি ল্যাবের ইনভেন্টরি নিয়মিত হালনাগাদ রাখতে হবে।

ডা. শাহাদাত বলেন, খুব শিগগিরই ফুড ল্যাবটি আধুনিকভাবে সাজিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবং খাদ্য পরীক্ষার জন্য নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, সিনিয়র সহকারী সচিব মো. জিল্লুর রহমান, প্রকৌশলী সাফকাত আমিন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরইউ চৌধুরী শাহিন, আহ্বায়ক কমিটির সদস্য এসকান্দর মির্জা, সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু, পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১০

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১১

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১২

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৪

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৫

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৬

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৭

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৮

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৯

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

২০
X