কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় একটি বাসা থেকে জান্নাতুল আক্তার ঊষা (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নন্দিপাড়া রসুলবাগ শুকুর আলী বালুর মাঠ সংলগ্ন টিনশেড বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

গাজীপুর জেলার কাশিমপুর থানার সার্দাগঞ্জ গ্রামের জাকির হোসেন মুকুলের মেয়ে ঊষা। সে পরিবারের সঙ্গে নন্দিপাড়ার ওই বাসায় থাকত। ঊষা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পুলিশ ও স্বজনরা।

ঊষার স্বামী রাজমিস্ত্রি মো. আমিনুর ইসলাম জানান, ৪ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে করেন তারা। ঊষা চাকরি করতে চাইলেও আমিনুর তাকে নিষেধ করেন। এ নিয়ে পাঁচ দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়া হয়। পরে ঊষা একই এলাকায় বাবার বাসায় চলে যায়। নিজে নিজেই একটি পোশাক কারখানায় চাকরি নেয় সে। আজ দুপুরে খবর পান ঊষা গলায় ফাঁস নিয়েছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শাহিন আলম জানান, পারিবারিক কলহের কারণে ওই কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া ওই বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানেও ঊষা নিজের হতাশার কথা লিখে গেছে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X