কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়াফেরত কর্মীর মৃত্যু, সহায়তা করল প্রবাসী কল্যাণ ডেস্ক

মালয়েশিয়াফেরত এক বাংলাদেশি কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ ডেস্ক সহায়তা করেছে। ছবি : কালবেলা
মালয়েশিয়াফেরত এক বাংলাদেশি কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ ডেস্ক সহায়তা করেছে। ছবি : কালবেলা

মালয়েশিয়াফেরত এক বাংলাদেশি কর্মীর মৃত্যুতে সহায়তা করেছে প্রবাসী কল্যাণ ডেস্ক। সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মারা যান তিনি। এরপর প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় অ্যাম্বুলেন্সযোগে তাকে দিনাজপুর পাঠানোসহ সার্বিক ব্যবস্থা করা হয়।

মালয়েশিয়ায় ক্লিনার ভিসায় কর্মরত দিনাজপুরের বিপুল চন্দ্র রায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। বিপুল চন্দ্র রায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড়বাউল ইউনিয়নের মহাদানী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম অতুল চন্দ্র রায়।

জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ বিপুল চন্দ্র রায় টিজি ৪১৮ ও ৩৩৯ বিমানযোগে কুয়ালালামপুর থেকে ব্যাংকক হয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। ঢাকায় বিমানবন্দরে আগমন এলাকায় পৌঁছে তিনি অসুস্থবোধ করেন। দ্রুততম সময়ে তাকে বাড়িতে নিয়ে চিকিৎসার জন্য তার ভাই শ্রী মানিক নভোএয়ারে সৈয়দপুরের টিকিট সংগ্রহ করেন। ইমিগ্রেশন সম্পন্ন করে ডমেস্টিক টারমিনালে পৌঁছলে তার শরীরের অবস্থা বেশি খারাপ হয় এবং রক্তবমি শুরু হয়। এ সময় নভোএয়ারের ট্রলিযোগে তৎক্ষণাৎ তাকে স্বাস্থ্য বিভাগে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। এ সময় প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএন, এনএসআই, ডিজিএফআই, সিভিল অ্যাভিয়েশন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ ডেস্কের শিফট-ইনচার্জ কে বি হেলাল ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষকে বিষয়টি অবহিত করলে তিনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানকে অবহিত করেন। মহাপরিচালক মো. হামিদুর রহমানের মৌখিক নির্দেশনায় মৃতের পরিবারকে মৃতদেহ পরিবহন ও শেষ ক্রিয়া সম্পাদনের জন্য ৩৫ হাজার টাকার চেক প্রদান করেন কে বি হেলাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X