কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১০:১৩ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চীনের ইউনান প্রদেশে মুসলিম নির্যাতন বন্ধ করুন: ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ 

চীনের ইউনান প্রদেশে মুসলিম নির্যাতন বন্ধ করুন: ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ 

চীনা সরকার কর্তৃক ইউনান প্রদেশে মুসলিমদের মসজিদ ভেঙে ফেলা ও মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ। একই সঙ্গে অবিলম্বে মুসলিমদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন বন্ধ করার জন্য চীন সরকারের নিকট দাবি জানানো হয়। অন্যথায় সারা বিশ্বের মুসলিমদের সঙ্গে নিয়ে চীনা পণ্য বর্জন করার ঘোষণা দেওয়া হয়।

আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসানের সভাপতিত্বে এ প্রতিবাদ জানানো হয়।

ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, সারা বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো যেন চীনের কাছে অসহায়ের মতো আচরণ করছে। তারা চীনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে ভয় পাচ্ছেন। চীনের ঋণের ফাঁদে পড়ে অনেক দেশই তার বিরুদ্ধে যৌক্তিক বিষয়েও কথা বলে না।

তিনি সব মুসলিম দেশ এবং ও আই সি কে চীনের ওপর চাপ সৃষ্টি করে ইউনান প্রদেশসহ সমগ্র চীনের মসজিদ ভাঙা ও মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানান এবং বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিমদেরকে চীনের অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তিনি জাতিসংঘের কাছে চীনের ইউনান ও জিনজিয়াং প্রদেশের মুসলিমদের স্বাধীন করার জন্য জাতিসংঘ বিল উত্থাপনের আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন—নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব আযম খান ও নায়েবে আমির মাওলানা আবুল কাশেম কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ হোসাইন আকন, সহকারি মহাসচিব ডা. খালেদ, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের যুগ্ম মহাসচিব মো. নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক হুমায়ুন কবীরসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X