কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১১:৫৩ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

জামায়াত সমাবেশের অনুমতি পাবে কিনা সিদ্ধান্ত হয়নি: ডিএমপি কমিশনার 

খন্দকার গোলাম ফারুক। পুরোনো ছবি
খন্দকার গোলাম ফারুক। পুরোনো ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জামায়াত সমাবেশের অনুমতি পাবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। গোয়েন্দা তথ্য যাচাই করে আজ রাতে বা শনিবার সকালে বিষয়টি জানানো হবে।

শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি লেকের রবীন্দ্র সরোবরে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের নির্মিত সন্ত্রাসবাদ ও উগ্রবাদবিরোধী জনসচেতনতামূলক পথনাটক ‘মুখোশ’ প্রদর্শনী দেখা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আপনারা জানেন জামায়াতের অতীত ইতিহাস রয়েছে। তারা পুলিশের ওপর নানা নির্যাতন করেছে। বিভিন্ন বোমা হামলার ঘটনায় তাদের নাম এসেছে। দীর্ঘদিন তারা প্রকাশ্যে আসেনি। এখন তারা প্রকাশ্যে সভা-সমাবেশ করতে চায়।

পুলিশ কমিশনার আরও বলেন, জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে, তারা আগামীকাল (শনিবার) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চায়। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চেয়েছি জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে কি-না?

তিনি বলেন, আমরা তথ্য পেয়েছি। আজ রাতে আমার সহকর্মীদের নিয়ে বসব। যদি তাদের সমাবেশের অনুমতি দেই তাহলে সেটা কিভাবে দিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু ঠিক থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আজ রাতে কিংবা আগামীকাল সকালে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X