কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
অনলাইন সংস্করণ

মদপানেই পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও স্ত্রীর মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদন

সৈয়দ নজমুল আহসান ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের। ছবি : সংগৃহীত
সৈয়দ নজমুল আহসান ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের। ছবি : সংগৃহীত

পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮) রহস্যজনকত মৃত্যুর পর ময়নাতদন্তের প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।

লাশের ময়নাতদন্তের প্রতিবেদন থেকে জানা গেছে, অতিরিক্ত অ্যালকোহল (মদ) পান করায় পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবার সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত অ্যালকোহল সেবন করার কারণে তাদের মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। সুরতহালে ভাই সৈয়দ আবুল হাসনাতকে মরদেহ শনাক্তকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সুরতহালকালে মৃতের শরীরে ছিল চেক লুঙ্গি ও গায়ে ছিল হালকা বেগুনি রঙের হাফ পলো শার্ট। সুরতহাল অনুযায়ী, মৃত সৈয়দ নজমুল আহসানের উভয় চোখ অর্ধখোলা দেখেছে পুলিশ।

পেশায় গৃহিণী নাহিদ বিনতে আলম স্বামীর সঙ্গেই থাকতেন মিরপুর-২ সরকারি অফিসার্স কোয়াটারে। তবে এ দুজনের মৃত্যুর বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মুখ খুলতে নারাজ। ইতোমধ্যে এ ঘটনায় মিরপুর মডেল থানায় পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

অপমৃত্যুর মামলার ও পুলিশের সুরতহাল প্রতিবেদন সূত্রে জানা যায়, সৈয়দ নজমুল আহসান ১৯৯৬ সালে সরকারি চাকরিতে যোগদান করে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা সদরের পুকুরিয়ায়। তিনি রাজধানীর মিরপুর-২ সরকারি অফিসার্স কমপ্লেক্সের দুই নং ভবনের বি-৮ ফ্ল্যাটে সপরিবারে থাকতেন।

উল্লেখ, বুধবার (২১ ফেব্রুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান সৈয়দ নজমুল আহসান এবং বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) তার স্ত্রী নাহিদ বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।

মৃত্যুর পর নাহিদ বিনতে আলমের প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি বিএসএমএমইউয়ের আইসিইউও-১ এ চিকিৎসাধীন ছিলেন। তাকে সেখানে ভর্তি করা হয় ২১ ফেব্রুয়ারি রাত ৭টা ২০ মিনিটে। আর তিনি বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে মারা যান। তার মৃত্যুর প্রত্যয়নপত্রে কারণ হিসেবে অতিরিক্ত মাদক সেবনের কথা উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X