কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১২:৪৯ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

গুলশানের ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ডিএনসিসির জরিমানা

ধানসিঁড়ি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত
ধানসিঁড়ি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত

অনিয়মের অভিযোগে গুলশান-১ নম্বরে অবস্থিত ধানসিঁড়ি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে এ অর্থদণ্ড করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায়, যথাযথ নিয়ম মেনে পরিচালনা করা হচ্ছিল না রেস্টুরেন্টের কিচেন রুম। প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেনি তারা। এ ছাড়াও রেস্টুরেন্টটিতে মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার পাওয়া যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়, নিয়ম অনুযায়ী একটি ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ থাকে সর্বোচ্চ দুই বছর। অন্যদিকে ধানসিঁড়ি রেস্টুরেন্টে থাকা ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ ১০ বছর করে লেখা আছে।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, রেস্টুরেন্টটিতে অনিয়ম পাওয়া গেছে। কাগজপত্র দেখাতে পারেনি। ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ ছিল উত্তীর্ণ। যার ভিত্তিতে রেস্টুরেন্টটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১০

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১১

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১২

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৩

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৪

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৫

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৬

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৭

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৮

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৯

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X