কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অভিযানের খবরে বাথরুমে গ্যাস সিলিন্ডার লুকিয়ে রাখে ‘কাচ্চি ভাই’ 

অভিযানের খবরে বাথরুমে গ্যাস সিলিন্ডার লুকিয়ে রাখে গুলশান দুই নম্বরে অবস্থিত ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
অভিযানের খবরে বাথরুমে গ্যাস সিলিন্ডার লুকিয়ে রাখে গুলশান দুই নম্বরে অবস্থিত ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত

অভিযানের খবর পেয়ে বাথরুমে গ্যাস সিলিন্ডার লুকিয়ে রাখে গুলশান দুই নম্বরে অবস্থিত ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। যদিও এ বিষয়ে কাচ্চি ভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দাবি করে, সিলিন্ডারে গ্যাস না থাকার কারণে সেটি বাথরুমে রেখে দেওয়া হয়েছে।

বুধবার (৬ মার্চ) গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন ও মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযানকালে দেখা যায় এমন চিত্র। এ সময় নানা অনিয়ম থাকায় কাচ্চি ভাইসহ তিন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসও।

এরমধ্যে অগ্নিঝুঁকি নিয়ে দোকান চালানোর অভিযোগে কাচ্চি ভাইয়ের একটি শাখাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গুলশানের ধানসিঁড়ি রেস্তোরাঁকে ৪০ হাজার এবং সোনারগাঁও জেনারেল স্টোর নামে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের শুরুতে গুলশান ২ নম্বররে ‘সার্কেলের হোসেন’ ভবনে যান ভ্রাম্যমাণ আদালত। পাঁচতলা ওই ভবনে ‘কাচ্চি ভাইয়ে’ গিয়ে কাগজপত্র দেখতে চাইলে দায়িত্বরত কর্মচারীরা আদালতকে ট্রেড লাইসেন্স ছাড়া আর কিছুই দেখাতে পারেনি বলে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন জানান।

বিরিয়ানির ওই দোকানে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছিল না জানিয়ে ম্যাজিস্ট্রেট নায়ন বলেন, তারা ট্রেড লাইসেন্স ছাড়া আর কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। তাদের অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নেই, কোনো ফায়ার এক্সিট নেই। এ কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আবার পরবর্তী অভিযানে কাগজপত্র যাচাইবাছাই করে অসঙ্গতি পাওয়া গেলে সিলগালা করে দেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নায়ন বলেন, গুলশান ও আশপাশের এলাকার রেস্তোরাঁগুলোর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে অভিযানে। গুলশানের সাততলা ‘সেবা হাউস’ ভবনের নিচতলায় মালামাল রাখায় সোনারগাঁও জেনারেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি আমরা। মালমালগুলো সোনারগাঁও স্টোরের। এ ছাড়া অপ্রতুল অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ও রেস্তোরাঁর কিচেনের পরিবেশ ভালো না থাকায় ধানসিঁড়িকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রাণহানির পর ঢাকার বিভিন্ন এলাকার রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে রাজউক, সিটি করপোরেশন, পুলিশ ও র‌্যাব। গেল বৃহস্পতিবার গ্রিন কোজিতে ‘কাচ্চি ভাই’ দোকানের একটি শাখাও আগুনে পুড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X