কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০২:১৫ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কাচ্চি ভাইসহ তিন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা

গুলশানে কাচ্চি ভাই রেস্তোরাঁয় ডিএনসিসির অভিযান। ছবি : কালবেলা
গুলশানে কাচ্চি ভাই রেস্তোরাঁয় ডিএনসিসির অভিযান। ছবি : কালবেলা

অগ্নিঝুঁকি নিয়ে দোকান চালানোর অভিযোগে রাজধানীর গুলশানের বিরিয়ানির দোকান কাচ্চি ভাইয়ের একটি শাখাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া গুলশানের ধানসিঁড়ি রেস্তোরাঁকে ৪০ হাজার এবং সোনারগাঁও জেনারেল স্টোর নামে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) ঢাকার গুলশান ও বনানী এলাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন ও মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযানে নামে ঢাকা উত্তর সিটি করপোরেশন। তাতে যোগ দেয় ফায়ার সার্ভিস। অভিযানের শুরুতে গুলশান ২ নম্বররে ‘সার্কেলের হোসেন’ ভবনে যান ভ্রাম্যমাণ আদালত। পাঁচতলা ওই ভবনে ‘কাচ্চি ভাই’সহ রেস্তোরাঁর সংখ্যা ৮টি।

‘কাচ্চি ভাইয়ে’ গিয়ে কাগজপত্র দেখতে চাইলে দায়িত্বরত কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে ট্রেড লাইসেন্স ছাড়া আর কিছুই দেখাতে পারেনি বলে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন জানান।

বিরিয়ানির ওই দোকানে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছিল না জানিয়ে ম্যাজিস্ট্রেট নায়ন বলেন, তারা ট্রেড লাইসেন্স ছাড়া আর কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। তাদের অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নেই, কোনো ফায়ার এক্সিট নেই। এ কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আবার পরবর্তী অভিযানে কাগজপত্র যাচাইবাছাই করে অসঙ্গতি পাওয়া গেলে সিলগালা করে দেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নায়ন বলেন, গুলশান ও আশপাশের এলাকার রেস্তোরাঁগুলোর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে অভিযানে। গুলশানের সাততলা ‘সেবা হাউস’ ভবনের নিচতলায় মালামাল রাখায় সোনারগাঁও জেনারেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি আমরা। মালমালগুলো সোনারগাঁও স্টোরের। এ ছাড়া অপ্রতুল অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ও রেস্তোরাঁর কিচেনের পরিবেশ ভালো না থাকায় ধানসিঁড়িকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে বাথরুমে গ্যাস সিলিন্ডার লুকিয়ে রাখে গুলশান দুই নম্বরে অবস্থিত ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে কাচ্চি ভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দাবি করে, সিলিন্ডারে গ্যাস না থাকার কারণে সেটি বাথরুমে রেখে দেওয়া হয়েছে।

বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রাণহানির পর ঢাকার বিভিন্ন এলাকার রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে রাজউক, সিটি করপোরেশন, পুলিশ ও র‌্যাব। গেল বৃহস্পতিবার গ্রিন কোজিতে ‘কাচ্চি ভাই’ দোকানের একটি শাখাও আগুনে পুড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X