কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৮:৫৩ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম জাতীয় মিষ্টি মেলা শুরু

প্রথম জাতীয় মিষ্টি মেলা ২০২৪ শুরু হয়েছে। ছবি : কালবেলা
প্রথম জাতীয় মিষ্টি মেলা ২০২৪ শুরু হয়েছে। ছবি : কালবেলা

দেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘প্রথম জাতীয় মিষ্টি মেলা ২০২৪’ শুরু হয়েছে। মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত।

বুধবার (৬ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে মিষ্টি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ও বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। উদ্বোধক ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমেদ।

খাদ্য সংস্কৃতি হিসেবে দেশের ঐতিহ্যবাহী মিষ্টিগুলোকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিন্নধর্মী এ আয়োজন। এতে অংশ নিয়েছেন দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত ৬৪ এর অধিক মিষ্টি শিল্পীরা।

লিয়াকত আলী লাকী বলেন, ‘আমাদের অনেক মিষ্টি জিআই স্বীকৃত হয়েছে। আরও যেসব মিষ্টি জিআই তালিকাভুক্ত হওয়া উচিত তা নিয়ে আমরা কাজ করব’।

তিনি আরও বলেন, শুধু প্রদর্শনীর জন্য নয়, কেউ চাইলে ৬৪ জেলার বিভিন্ন ধরনের মিষ্টি খেতে পারবেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা হলো, আমরা গর্ব এবং গৌরবের বিষয়গুলো আবিষ্কার করতে চাই এবং তার প্রচার ও প্রসার ঘটাতে চাই। পঞ্চগড় থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত প্রত্যেকটি শহরের নিজস্ব ইতিহাস আছে। সেই ইতিহাস ঐতিহ্যের ইতিবাচকতা তুলে ধরতে চাই।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ বলেন, আমাদের অনেক মিষ্টি জিআই হয়েছে। আরও যেসব মিষ্টি জিআই হওয়া উচিত তা নিয়ে আমরা কাজ করব।

আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় সমবেত সংগীত- ‘আমরা নতুন যৌবনের দূত’ এবং ‘আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী’। পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সংগীতদল, কথা: মাসুদ সালাহউদ্দীন এবং সূর করেছেন লিয়াকত আলী লাকী। এরপর পরিবেশিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষিত অ্যাক্রোবেটিক দলের পরিবেশনা ব্যারেল ব্যালেন্স, রোলার ব্যালেন্স এবং টপটু আমব্রেলা।

এছাড়াও বিকেলের লোক-সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত পরিবেশন করেন তারকা শিল্পী শাহানাজ বেলী, আয়শা জাবীন দিপা, খায়রুল ওয়াসী, ফারহানা পারভীন। সংগীত পরিবেশন করেন শিল্পী শারমীন জাহান কেয়া, রোকসানা আক্তার রুপসা, রাফি তালুকদার, জীবন চৌধুরী, প্রেমা জামান মীম এবং বিপাশা পারভীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X