কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

শুরু হচ্ছে ১ম ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ-টেকনোজিয়ানের জাতীয় পর্ব

শুরু হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ’ (টেকনোজিয়ান) প্রথম জাতীয় প্রতিযোগিতা। ছবি : সংগৃহীত
শুরু হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ’ (টেকনোজিয়ান) প্রথম জাতীয় প্রতিযোগিতা। ছবি : সংগৃহীত

শুরু হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ’ (টেকনোজিয়ান) প্রথম জাতীয় প্রতিযোগিতা। আগামী ৮ এবং ৯ মার্চ ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসবে দুদিনব্যাপী বিশ্ব চ্যাম্পিয়নশিপের এ রোবটিক্স প্রতিযোগিতা। দেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা এ বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ৮ম ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

দুদিনব্যাপী এ প্রতিযোগিতায় সর্বমোট ৯টি সেগমেন্টে ১১০টি ক্লাবের প্রায় এক হাজার ৫০ জন প্রতিযোগী অংশ নেবে। সেগমেন্টগুলো হচ্ছে : রোবো সকার, রোবো রেস, ফাস্টেস্ট লাইন ফলোয়ার, ড্রোন, ওয়াটার রকেট, ইনোভেশান কন্টেস্ট, বটস কমব্যাট, বিজনেস কেস কম্পিটিশান এবং এড মেকিং চ্যালেঞ্জ। জাতীয় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে পরবর্তীতে জাতীয় ক্যাম্প এর মাধ্যমে ‘টিম বাংলাদেশ’ ডেলিগেশান তৈরি করা হবে। যারা প্রায় ৫০টি দেশের ২০ হাজারের অধিক প্রতিযোগীদের সঙ্গে টেকনোজিয়ানের আন্তর্জাতিক মঞ্চে রোবটিক্সের শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াইয়ে অংশ নেবে।

বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া টেকনোজিয়ানের ১ম জাতীয় প্রতিযোগিতাটি আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং ফ্রন্টেক লিমিটেড। সহআয়োজক হিসেবে আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ।

বাংলাদেশে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে টেকনোজিয়ান বাংলাদেশের কমিটির সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত ৩টি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টেকনোজিয়ান এদের মধ্যে নতুনতম সংযুক্তি। যেহেতু টেকনোজিয়ানের আন্তর্জাতিক পর্বটি অনুষ্ঠিত হয় দিল্লিতে, তাই বাংলাদেশ থেকে অধিক সংখ্যক প্রতিযোগী খুবই সীমিত খরচে এই আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারবে। এ ছাড়াও আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রায় ৩০ লাখ টাকা প্রাইজমানি থাকে, যা আমাদের দেশের প্রতিযোগীদের রোবটিক্সে উৎসাহিত করতে সাহায্য করবে।

মূল প্রতিযোগীরা ছাড়া সাধারণ শিক্ষার্থীরা চাইলে যে কেউ এই প্রতিযোগিতায় দর্শনার্থী হিসেবে আসতে পারবে। সেক্ষেত্রে তাদের bd.technoxian.com/tickets ঠিকানায় গিয়ে বিনামূল্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X