কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১২:১৪ এএম
অনলাইন সংস্করণ

উপনির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর হলেন নূরের নবী রাজু

নূরের নবী ভূইয়াঁ রাজু। ছবি : সংগৃহীত
নূরের নবী ভূইয়াঁ রাজু। ছবি : সংগৃহীত

উপনির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা নূরের নবী ভূইয়াঁ রাজু।

শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত ওয়ার্ডটির কাউন্সিলর পদে উপনির্বাচনে নূরের নবী ভূইয়াঁ রেডিও প্রতীকে ৩হাজার ৩৯৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হামিদুল হক। তিনি ঘুড়ি প্রতীকে পেয়েছেন ১২৩৭ ভোট।

ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডটি শাহজাহানপুর ও আশপাশের এলাকা নিয়ে গঠিত। উপনির্বাচনে প্রার্থী ছিলেন মোট ৭ জন।

ঠেলাগাড়ি প্রতিকে মো. আব্দুল লতিফ পেয়েছেন ১ হাজার ১১০ ভোট, লাটিম প্রতিকে মেহেদী হাসান পায়েল পেয়েছেন ২০৮ ভোট, এয়ারকন্ডিশন প্রতিকে জায়েদুজ্জামান পেয়েছেন ১১৪ ভোট। এছাড়া ঝুড়ি প্রতিকে মো. খালেদ পেয়েছেন ১০৩ ভোট এবং ট্রাক্টর প্রতিকে সরকার ফেরদৌস আলম পেয়েছেন ৮৯ ভোট।

গত বছরের ১৯ আগস্ট ইন্তেকাল করেন এই ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফ। তার মৃত্যুর পর কাউন্সিলর পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মির্জা আসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চাচাতো ভাই।

কাউন্সিলর নির্বাচিত করায় নূরের নবী রাজু শাহজাহানপুর এলাকার ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি অতীতের মতো যেকোনো প্রয়োজনে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত কাউন্সিলর নূরের নবী রাজু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক। তিনি পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর হাত ধরে রাজনীতিতে আসেন। ২০ বছরেরও বেশি সময় ধরে শাহজাহানপুর-মতিঝিল এলাকায় আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত আছেন তিনি। ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্যও তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X