কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০২:৫৪ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরায় ২ রেস্টুরেন্ট বন্ধ করল রাজউক

উত্তরায় খাজানা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অভিযান। ছবি : কালবেলা
উত্তরায় খাজানা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অভিযান। ছবি : কালবেলা

উত্তরায় খাজানা, পার্টি সেন্টার ও মেইনল্যান্ড চাইনিজ ব্লু রেস্টুরেন্ট সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার (১০ মার্চ) সকাল ১১টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান উত্তরার রেস্টুরেন্টগুলোতে অভিযান শুরু করেন। বিকাল ৪টা পর্যন্ত অভিযান চলবে।

রাজউক কর্মকর্তা জানান, একতলা এই রেস্টুরেন্ট রাজউকের বাণিজ্যিক প্লট। এর পার্শ্ববর্তী বহুতল ভবনগুলোতে আগুন লাগার শঙ্কা থেকেই রাজউকের এই অভিযান। পার্শ্ববর্তী কিচেন থাকা প্রতিষ্ঠানগুলোতেও অভিযান চালায় রাজউক। প্রতিষ্ঠানটির মালিক এসময় কোনো প্রকার লিগ্যাল দলিল কিংবা ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, খাজানা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার ভবনের নকশা দেখাতে পারেনি। এ ছাড়া এই ভবনে রেস্টুরেন্ট পরিচালনার অনুমোদন নেই। রেস্টুরেন্টের নামে সিটি করপোরেশনের ট্রেডলাইসেন্সও নেই। তাদের ত্রুটি সংশোধনের করে নিয়মের মধ্যে আসতে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কোনো কার্যক্রম চালাতে পারবে না রেস্টুরেন্ট। এমনকি ভবনটি সিলগালাও করে দেওয়া হয়।

এ ছাড়া সিয়াম টাওয়ারে মেইনল্যান্ড চাইনিজ ব্লু রেস্টুরেন্টে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও জরুরি প্রয়োজনে ছাদে কিংবা অন্য কোথাও নেই জমায়েত হওয়ার কোনো ব্যবস্থা। ১৪ তলার অনুমোদিত ভবনে রেস্টুরেন্ট ব্যবসা ১৫ তলায়। নেই রাজউকের অনুমোদন। তাই এই রেস্টুরেন্টও সিলগালা করে দেয় রাজউক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X