কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রমজান শুরু কবে জানা যাবে আজ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দরজায় কড়া নাড়ছে রমজান। পবিত্র ও মহিমান্বিত এ মাসকে ঘিরে নানা প্রস্তুতি নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা। এ মাসকে স্বাগত জানাতে আজ নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল তথা সোমবার থেকে রোজা পালন শুরু করবেন এসব দেশের মুসলমানরা। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে বাংলাদেশে এক বা দুদিন পর রমজান শুরু হতে পারে। শুক্রবার (০৮ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১০ মার্চ রোববার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ওই দিন চাঁদ দেখা গেলে বর্তমান শাবান মাস ২৯ দিনে শেষ হবে এবং পরের দিন সোমবার থেকে রমজান শুরু হবে।

এদিন দেশের আকাশে কোথাও চাঁদ দেখতে পেলে নাগরিকদের চাঁদ দেখা কমিটির দেওয়া নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে আমিরাতের কর্তৃপক্ষ।

আমিরাতের পাশাপাশি রোববার সন্ধ্যায় দেশের নাগরিকদের আকাশে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটিও।

সৌদি চাঁদ দেখা কমিটি বলছে, রোববার সন্ধ্যায় কেউ খালি চোখে বা দুরবিনের সহায়তায় রমজান মাসের চাঁদ দেখতে পেলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করেন। যারা চাঁদ দেখতে পাবেন তাদের অবশ্যই নিকটস্থ আদালতকে জানাতে হবে এবং তার সাক্ষ্য রেকর্ড করতে হবে। তবে তারা চাইলে নিকটতম কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন। ওই কেন্দ্রই তাদের আদালতে যেতে সহায়তা করবে।

উল্লেখ্য, রোববার মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেলে পরের দিন সোমবার (১১ মার্চ) বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা যেতে পারে। ওই দিন চাঁদ দেখা গেলে সোমবার রাতে সেহরি খেয়ে মঙ্গলবার থেকে রোজা রাখবেন বাংলাদেশের মানুষ। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তা এক বা দুদিনের ব্যবধান হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১০

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১১

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১২

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৩

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৪

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৫

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৮

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

২০
X