কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৩:২০ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ভবন থেকে ফেলে শ্রমিক লীগ নেতাকে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মাণাধীন ভবন থেকে ফেলে দিয়ে অপু ইসলাম (৩৫) নামে এক শ্রমিক লীগ নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একটি স্কুলের শিক্ষকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) দুপুরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, বাড্ডা সাঁতারকুল উত্তরপাড়ার স্থায়ী বাসিন্দা অপু। এক ছেলে ও এক মেয়ের জনক অপু আগে অটোরিকশার ব্যবসা করতেন। তিনি ৪১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাঁতারকুল শান্তিপাড়া আশরাফ আলী রোডের মাস্টার কমপ্লেক্সের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছুর শিক্ষার্থীর সঙ্গে অপুর তর্কাতর্কি হয়। পরে ওই শিক্ষার্থীরা তাকে ধরে নির্মাণাধীন ভবনটির ৬ষ্ঠ তলায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে। একপর্যায়ে লিফটের ফাঁকা দিয়ে নিচে ফেলে দেয় তাকে।

তারা আরও জানান, খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম কালবেলা অনলাইনকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন ছাত্র অপু নামে ওই ব্যক্তিকে নির্মাণাধীন ৭ম তলা ভবনের ৬ষ্ঠ তলা থেকে ফেলে দিয়ে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ঘটনায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একটি স্কুলের শিক্ষককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১১

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১২

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৩

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৪

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১৫

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

১৮

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১৯

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

২০
X