শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৪:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় গুলশানে ফল বিক্রেতাদের হামলা, আহত ৩

গুলশানে ফল বিক্রেতাদের হামলায় তিনজন আহত হয়েছেন। ছবি : কালবেলা
গুলশানে ফল বিক্রেতাদের হামলায় তিনজন আহত হয়েছেন। ছবি : কালবেলা

গুলশানে ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ফল বিক্রেতাদের হামলায় আহত হয়েছেন তিনজন। শুক্রবার (২২ মার্চ) বিকেলে গুলশান-২ ডিসিসি মার্কেটের সামনে ফুটপাতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- প্রকৌশলী এস এম তারিকুজ্জামান, তার ছোট ভাই এস এম শুআইব ও সহকর্মী রুবায়েত আজম।

হামলার ঘটনায় এক ফল বিক্রেতাকে আটক করেছে গুলশান থানা পুলিশ। ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ সাহায্য চাইলে গুলশান থানার একটি টিম ঘটনাস্থলে যায়। এ হামলার ঘটনায় ভুক্তভোগী তারিকুজ্জামান বাদী হয়ে মামলার আবেদন করেছেন। তারিকুজ্জামান এডিফিস নামে কনসালটেন্সি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। তার প্রতিষ্ঠান রোডস অ্যান্ড হাইওয়ের পরামর্শক হিসেবে কাজ করে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম কালবেলাকে বলেন, এটা তুচ্ছ ঘটনা। ফল কেনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা থেকে হামলার ঘটনা ঘটেছে। আমরা একজনকে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন আছে।

তবে ভুক্তভোগী শুআইব কালবেলাকে বলেন, আঙুর কিনতে গেলে বিক্রতা ওজনে কম দেয়। বিষয়টা ধরে ফেলায় আশপাশের বিক্রেতাদের নিয়ে আমাদের স্লেজিং শুরু করে। রমজানে ওজন কম দেওয়ার মতো চুরির প্রতিবাদ করায় ওরা আমাদের উপর হামলা করে। আমার ভাইয়ের মাথায় ছয়টা সেলাই লেগেছে। আমাকে কিল ঘুষি মেরেছে, লাঠি দিয়ে আঘাত করেছে। খবর পেয়ে আমাদের উদ্ধার করতে এসে ভাইয়ার সহকর্মীও হামলার শিকার হয়েছেন।

হামলা থেকে রক্ষা পেতে ৯৯৯ এ কল করেন একজন ভুক্তভোগী। পুলিশকে খবর দেওয়ার তথ্য জেনে দ্বিতীয় দফায় তাদের মারধর করা হয়েছে বলে জানাান শুআইব। তিনি বলেন, পুলিশ আসতেছে শুনে স্থানীয় আওয়ামী লীগের বাশার নামে এক নেতা ঘটনাটি মিটিয়ে ফেলতে বলে। আমার ভাই না মানায় দ্বিতীয়বার হামলা করা হয়। ঘটনা অন্যদিকে মোড় দিতে আমাদের চোর চোর বলে সম্বোধন শুরু করে বিক্রেতারা। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে এবং একজনকে আটক করে।

আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া শেষে সন্ধ্যার পর গুলশান থানায় অভিযোগ করতে যান। অভিযোগ দিতে গিয়ে রহস্যজনক আচরণের শিকার হতে হয়েছে বলে জানান শুআইব। তিনি বলেন, অভিযোগ দিতে থানায় যাওয়ার পর প্রথমে খুব আন্তরিকতা দেখানো হয়। মামলা নিবে বলে জানান ওসি। সময় গড়াতে গড়াতে আচরণ চেঞ্জ হতে শুরু করে। পরিদর্শক (তদন্ত) আমাদের মামলা নেওয়া নিয়ে গড়িমসি শুরু করেন। বলেন, মামলা হবে না জিডি করেন। এখন আবার মামলা নেবে বলে জানিয়েছে পুলিশ।

রাত দেড়টার দিকে শুআইব বলেন, সন্ধ্যা থেকে বসে আছি, এখনো মামলা করতে পারিনি, বসে আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১১

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১২

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৩

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৪

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৫

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৬

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৭

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৮

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৯

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

২০
X