কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

ডিএমপির সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
ডিএমপির সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়াসি মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ। এছাড়াও শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে একই বিভাগের মোহাম্মদপুর থানা।

শনিবার (২৩ মার্চ) ডিএমপির সম্মেলন কক্ষে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মোহম্মদপুর থানার মাহফুজুল হক ভূঞা (পিপিএম), পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন। এ ছাড়াও জানুয়ারি মাসে শ্রেষ্ঠ পরিদর্শক একই থানার (অপারেশন) সবুজ রহমান। জানা গেছে, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা তদন্ত ও নিষ্পত্তি, ভিকটিম উদ্ধার, অস্ত্র উদ্ধার, বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ছিনতাইকারী, চাঁদবাজ, জঙ্গি গ্রেপ্তারসহ বেশ কয়েকটি ক্যাটাগরির ভিত্তিতে এ শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। এবার সবকটি ক্যাটাগরিতেই সেরা হয়ে ডিএমপির শ্রেষ্ঠত্বের এই তকমা পায় তেজগাঁও বিভাগ ও মোহাম্মদপুর থানা। তেজগাঁও বিভাগের পক্ষে উপ-পুলিশ কমিশনার এইচ. এম আজিমুল হক পুরস্কার গ্রহণ করেন।

জানতে চাইলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) সবুজ রহমান বলেন, পুলিশ মানুষের জন্য। আমরা মানবিক পুলিশ হওয়ার জন্য কাজ করছি। অপরাধের ক্ষেত্রে মোহাম্মদপুর থানা পুলিশের জিরো টলারেন্সনীতি। মোহাম্মদপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পূর্বের যেকোন সময়ের চেয়ে ভালো এবং নিয়ন্ত্রণে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা বলেন, মোহাম্মদপুর থানার প্রতিটি নাগরিকের জন্য সুন্দর ও নিরাপদ এলাকার জন্যই আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ. এম আজিমুল হক বলেন, মানুষের জান-মালের নিরাপত্তার জন্য তেজগাঁও বিভাগের সকল পুলিশ অফিসার ফোর্স সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে, যার ফলেই আমাদের বিভাগের এই ধারাবাহিক অর্জন। আমার বিশ্বাস কাজের মাধ্যমে পরবর্তীতেও তেজগাঁও বিভাগের এই ধারা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, আসুন আমরা আমাদের কাজগুলোকে প্রার্থনায় রূপান্তরিত করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১০

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১১

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১২

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৩

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৫

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৭

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৯

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

২০
X