কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল ঈদের দিন মেট্রোরেল চলবে কি না

মেট্রোরেল। পুরোনো ছবি
মেট্রোরেল। পুরোনো ছবি

মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হলেও পবিত্র ঈদুল ফিতরের দিন এ সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শনিবার (৩০ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব।

তিনি জানান, ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। ঈদের আগে-পরে যদি শুক্রবার থাকে, সেদিনও মেট্রোরেল বন্ধ থাকবে।

এদিকে ঈদের কেনাকাটার সুবিধার্থে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ফলে ২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলছে মেট্রোরেল।

এর আগে, মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানান মেট্রোরেল চলাচলের বুধবার (২৭ মার্চ) থেকে এক ঘণ্টা বাড়ছে।

নতুনসূচি অনুযায়ী উত্তরার দিয়াবাড়ি থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ২০ মিনিটে এবং মতিঝিল থেকে ছাড়ছে রাত ৯টা ৪০ মিনিটে।

বর্তমানে (২৬ মার্চ পর্যন্ত) মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়তো রাত ৮টা ৪০ মিনিটে। উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৮টায়। বাড়তি সময়ে ট্রেন চলাচল করবে ১২ মিনিট পরপর। চলাচলরত ট্রেনের সংখ্যা বাড়বে ১০টি। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলে। তখন ১৯৪ বার চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১১

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১২

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৩

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৪

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৬

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৭

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৮

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৯

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০
X