কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসির নিজ ভবনেই এডিস মশার লার্ভা

রাজধানীতে এডিস মশা নিধনে পরিচালিত নিয়মিত অভিযান। ছবি : কালবেলা
রাজধানীতে এডিস মশা নিধনে পরিচালিত নিয়মিত অভিযান। ছবি : কালবেলা

ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশার বংশবিস্তার ঠেকাতে দৌড়ঝাঁপের মধ্যেই খোদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুটি ভবনে মিলেছে এডিসের লার্ভা। শনিবার (১৫ জুলাই) রাজধানীর গাবতলীতে ডিএনসিসির ক্লিনার্স পল্লী আবাসনের নির্মাণাধীন দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এজন্য ভবন নির্মাণকারী দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, এডিস মশা নিধনে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার গাবতলী বেড়িবাঁধ রোডে ডিএনসিসির ক্লিনার্স পল্লী আবাসনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান। এ সময় নির্মাণাধীন দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্স এবং মাইশা কনস্ট্রাকশনকে দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করেন তিনি।

এ ছাড়া দারুস সালাম রোডে সরকারি কর্মচারীদের জন্য নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় বঙ্গ বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিন ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশা নিধন অভিযানে ১৪টি মামলায় মোট ৯ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে কামরাঙ্গীচর মাহাদীনগর এলাকায় ৩৭ বাড়ি পরিদর্শন করে দুটি নির্মাণাধীন বাড়িতে লার্ভা পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকন্দ ফয়সাল উদ্দীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X