কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৯:১৬ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভিক্ষুকদের ধরে ধরে পুনর্বাসনে পাঠাচ্ছে ডিএনসিসি

প্রতীকী ছবি। (সংগৃহীত)
প্রতীকী ছবি। (সংগৃহীত)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৭ জন ভিক্ষুককে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) ও আজ বুধবার রাজধানীর গুলশান, বনানী, তেজগাঁও, নতুন বাজার ও মিরপুর এলাকায় ভিক্ষুকমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাগণও।

বুধবার দুপুরের অভিযানে গুলশান, বনানী, তেজগাঁও, নতুন বাজার ও মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭ জন ভিক্ষুককে এবং এর আগে গতকাল মঙ্গলবারের অভিযানে ৭০ জন ভিক্ষুককে সরকারি আশ্রয়কেন্দ্রে পুনর্বাসনের লক্ষ্যে পাঠানো হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন বলেন, ঢাকার বিভিন্ন এলাকাকে ভিক্ষুকমুক্ত হিসেবে ঘোষণা করার পরও সম্প্রতি ওইসব এলাকায় ভিক্ষুকের সংখ্যা অনেক বেড়ে গেছে। বিশেষ করে গুলশান বারিধারা এলাকায় বিদেশি নাগরিকদের হয়রানি করতে দেখা যায়। আমরা অভিযান শুরু করেছি, এটি অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X