কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:২১ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের চুলোচুলি, কী ঘটেছিল জানালেন ডিবি হারুন

গুলশানে বারের সামনে নারীদের মারামারি ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত
গুলশানে বারের সামনে নারীদের মারামারি ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানের একটি বারের সামনে। বেশ কয়েকজন নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। সঙ্গে চিৎকার ও চেঁচামেচি। ঘটনাস্থলে থাকা কয়েকজন পুরুষ থামানোর চেষ্টা করলেও কোনো ভাবে তাদের থামানো যাচ্ছে না।

এমনটাই দেখা গেছে গত ১৪ এপ্রিল রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। ঘটনাটি ঘিরে পরবর্তী এক নারী থানায় অভিযোগ করলে পুলিশ তিন তরুণীকে গ্রেপ্তার করে।

তবে সবার মনে প্রশ্ন মূলত কী ঘটেছিল সেই রাতে। সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১৭ এপ্রিল) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন তরুণীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ওই নারীরা সেদিন রাতে বারে মদপান করতে গিয়েছিলেন। তাদের কারও লাইসেন্স ছিল না। এরপরও বারের লোকজন তাদেরকে মদ দেয়। মুনাফার আশায় তারা এত পরিমাণ মদ খাওয়ালেন যে সবাই মাতাল হলেন।

ডিবিপ্রধান বলেন, বার থেকে বের হয়ে ওইতারা সবার সামনে মারামারি করলেন। গুলশান সোসাইটির মানুষ দেখলেন, ভিডিও করে ভাইরাল করলেন। এতে আমাদের সমাজের যারা সাধারণ মানুষ তারা কী মনে করবেন।

অভিভাবকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার মেয়েরা শেষরাতে কোথায় যায়, কোথায় গিয়ে কী করছে খোঁজ রাখা উচিৎ। আজকে এসব নারী বারে গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে মারামারি করেছে, কাপড় খোলার কাজ করেছে। এটা অন্য কারও ক্ষেত্রে ঘটতে পারে।

ডিবিপ্রধান আরও বলেন, যে মেয়েটা মার খেয়েছে তিনিও মাতাল ছিলেন। তিনি অভিযোগ করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে বাকি সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৪ এপ্রিল বারের সামনে সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা এক নারীর মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এতে দেখা যায়, হাতাহাতির সময় একে অপরকে নোংড়া ভাষায় গালাগাল করে চিৎকার করছিল নারীরা। এ সময় একজনের কাপড় খুলে ফেলেন অপর এক নারী। কয়েকজন পুরুষ তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে অনেক চেষ্টার পর ঝগড়া থামলে যে যার গন্তব্যে চলে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X