কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০১:২৫ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

৫ দিনের ব্যবধানে হাতিরঝিলে ফের যুবকের মরদেহ উদ্ধার

হাতিরঝিল লেক থেকে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত
হাতিরঝিল লেক থেকে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

মাত্র পাঁচ দিনের ব্যবধানে রাজধানীর হাতিরঝিল লেকে ভাসমান অবস্থায় আবারও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গত ১৫ এপ্রিল হাতিরঝিল লেক থেকে ফয়েজ কাদের চৌধুরী (২৩) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী সাংবাদিকদের জানান, সকালে পথচারীরা লেকে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে জাতীয় হেল্প লাইন নম্বর ৯৯৯-এর ফোন করে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, প্রথমে ওই যুবকের নামপরিচয় পাওয়া যায়নি। পরে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় পাওয়া যায়। নিহত যুবকের নাম রবিন (২৮)। প্রাথমিকভাবে আমরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি।

রবিনের বাড়ি চট্টগ্রাম জেলার খুলশী থানা এলাকায়। তার বাবার নাম আব্দুস সাত্তার। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।

এর আগে, গত ১৫ এপ্রিল হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় ফয়েজ কাদের চৌধুরী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সঙ্গে রাগারাগি করে হাতিরঝিল লেকে পানিতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছিল পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X