কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০২:১২ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র দাবদাহে ঢলে পড়লেন রিকশাচালক, প্রাণ বাঁচালেন ট্রাফিক পুলিশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তীব্র দাবদাহে অসুস্থ হয়ে রিকশা চালানো অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন এক রিকশাচালক। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপে সুস্থ হয়ে ওঠেন সেই রিকশাচালক।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাসের দ্রুত পদক্ষেপে রক্ষা পান রিকশাচালক।

তিনি তাৎক্ষণিক যাত্রাবাড়ী মোড়ে দায়িত্বরত অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যদের সহযোগিতায় রিকশাচালকের মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে দেন। এরপর যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে নিয়মিতভাবে সাধারণ জনগণের জন্য বিলি করা পানি এবং স্যালাইন অসুস্থ রিকশাচালককে খাওয়ালে সুস্থ হয়ে ওঠেন তিনি।

ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপে সুস্থ হয়ে ওঠেন রিকশাচালক। ছবি: কালবেলা

সুস্থ হওয়ার পর রিকশাচালক জানান, তিনি রিকশা চালাচ্ছিলেন। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেলে চলন্ত রিকশা থেকে রাস্তায় পড়ে যান তিনি। পুলিশের সহযোগিতা নাহলে হয়তো হিটস্ট্রোকে তার মৃত্যুও হতে পারতো। এজন্য তিনি ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্রাফিক ওয়ারী বিভাগ জানায়, ট্রাফিক ওয়ারী বিভাগের আয়োজনে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে গত ছয়দিন ধরে পথচারী এবং অসহায় মানুষদের জন্য পানীয় ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। তার সুফল হিসেবে আজ অসুস্থ রিকশাচালককে সুস্থ করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান তাপদাহের শুরু থেকেই ঢাকা মহানগরবাসীর পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার নির্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যরা রাজধানীতে সাধারণ জনগণ, পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি এবং খাবার স্যালাইন বিতরণ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X