কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০১:২৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকা আত্মসাৎ করল কর্ণফুলী মাল্টিপারপাস, পল্লবীতে সড়ক অবরোধ

পূরবী সিনেমা হল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ভুক্তভোগী গ্রাহকরা। ছবি : সংগৃহীত
পূরবী সিনেমা হল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ভুক্তভোগী গ্রাহকরা। ছবি : সংগৃহীত

কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ায় রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ গ্রাহকরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে রাজধানীর পূরবী সিনেমা হল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে করে প্রধান সড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।

তাদের দাবি, টাকা না দিয়ে অফিস তালা মেরে পালিয়েছেন কর্ণফুলী মাল্টিপারপাসের কর্মকর্তা ও কর্মচারীরা। বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করছেন তারা।

এর আগে ২০২১ সালের ৩ নভেম্বর প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। সে সময় অস্ত্র, মাদক, জাল টাকা, দুটি দামি গাড়ি জব্দ করা হয়।

গত ২২ অক্টোবর বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বর নান্নু মার্কেটের ‘এ’ ব্লকের ৮ নম্বর রোডে ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় কর্ণফুলী মাল্টিপারপাসের কার্যালয় ঘেরাও করেন শতাধিক গ্রাহক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

আল জাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১০

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১১

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১২

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

১৩

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

১৪

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

১৫

৩ জেলায় প্রশাসক নিয়োগ

১৬

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

১৭

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

১৮

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১৯

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

২০
X