শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চাহিদা বাড়ায় বিক্রি হচ্ছে নকল খাবার স্যালাইন, গ্রেপ্তার ৩

সজিব, হৃদয় ও শামসুল। ছবি : সৌজন্য
সজিব, হৃদয় ও শামসুল। ছবি : সৌজন্য

চলমান তাপপ্রবাহে অনেক কিছুর সঙ্গে বেড়েছে খাবার স্যালাইনের চাহিদাও। এ সুযোগে একটি চক্র নকল খাবার স্যালাইন তৈরি করে তা ছড়িয়ে দিচ্ছিল দেশজুড়ে। বিভিন্ন ফার্মেসিতে নকল এসব পণ্য বিক্রি ছাড়াও ‘সাধু সেজে’ বিনামূল্যে বিতরণ করছিল সাধারণ মানুষের মাঝেও। তবে গোয়েন্দাদের চোখ এড়ায়নি এই চক্র।

শুক্রবার (৩ মে) রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগের সদস্যরা।

গ্রেপ্তার তিনজন হলো- সজিব, হৃদয় ও শামসুল। তাদের কাছ থেকে দুই হাজার ৮০০ প্যাকেট নকল স্যালাইন, সাত কার্টন টেস্টি স্যালাইন এবং স্যালাইন তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়েছে।

শনিবার (৩ মে) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মানুষের এ চাহিদার কারণে এই চক্রটি ১২ বছর ধরে রাজধানীতে নকল খাবার স্যালাইন তৈরি বিক্রি করে আসছিল। এগুলো শুধু চিনি ও লবণ ব্যবহার করে নোংরা পরিবেশে তৈরি করা হতো।

তিনি বলেন, দাবদাহে ওরস্যালাইনের চাহিদা বেড়েছে। তা ছাড়া ডেঙ্গু আক্রান্তদেরও এ স্যালাইন দরকার। এসব বিষয় পুঁজি করে এ চক্র রাজধানীতে নকল স্যালাইন তৈরি করছিল। এরা এসএমসি স্যালাইন ব্র্যান্ডকে নকল করে এনএমসি লিখে মোড়ক বানাত। টেস্টি স্যালাইনের মোড়কে লিখত ‘টেষ্টী’। তবে প্যাকেটের রং, সাইজ ও বক্স দেখে বোঝার উপায় ছিল না এসব প্যাকেট আসল নাকি নকল।

ডিবিপ্রধান বলেন, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে, এরা কোথায় কোথায় এসব স্যালাইন সরবরাহ করেছে বা এদের ক্রেতা কোন কোন ফার্মেসি।

ডিবি কর্মকর্তারা বলছেন, নোংরা পরিবেশে শুধু চিনি আর লবণ দিয়ে তৈরি এসব স্যালাইনের পানি পান করলে পানিশূন্যতা দূর করার বদলে শরীরের ক্ষতি হবে বেশি। তা ছাড়া প্যাকেটগুলোও নিম্নমানের এবং এগুলো ফুডগ্রেডের নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X