কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঋণের বোঝা সইতে না পেরে রিকশাচালকের আত্মহত্যা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ইয়াসিন (২২) নামের এক রিকশাচালক আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, ঋণের বোঝা সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

শনিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ইয়াসিনের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কলতাপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুস সাত্তার।

জানা যায়, সকালে ঘরের ফ্যানের সঙ্গে ইয়াসিনকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় তার পরিবার। পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। এরপর ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াসিনের বাবা আব্দুস সাত্তার বলেন, আমার ছেলে পেশায় অটোরিকশাচালক। সে ঋণগ্রস্ত ছিল। ঋণের বোঝা সইতে না পেরে আমার ছেলে গলায় ফাঁস দিয়েছে। পরে আমরা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিই। পুলিশ এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X