কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ১২:৫৫ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন দূতাবাসের দিকে গণসংহতির মিছিল

মার্কিন দূতাবাসের পথে গণসংহতির মিছিল। ছবি : সংগৃহীত
মার্কিন দূতাবাসের পথে গণসংহতির মিছিল। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে চলমান হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মিছিল নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের দিকে রওনা দিয়েছে গণসংহতি আন্দোলন।

বৃহস্পতিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। 'ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি' স্লোগানে মিছিলটি মুখর হয়ে ওঠে।

গণসংহতি আন্দোলনের পক্ষ বলা হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন লাখো মানুষ। পর্যাপ্ত চিকিৎসা ও খাবারের অভাবে অনেকে মারা গেছেন। ইসরায়েলি বাধার মুখে পর্যাপ্ত ত্রাণ কার্যক্রমও চালাতে পারছে না আন্তর্জাতিক সংস্থাগুলো।

ইতোমধ্যেই সারা পৃথিবীতে গাজায় গণহত্যা বন্ধ ও যুদ্ধবিরতির দাবি উঠেছে। কিন্তু কাউকে পরোয়া না করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজায় এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর যুক্তরাষ্ট্রও রাজনৈতিক, আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে প্রত্যক্ষভাবে এই গণহত্যার অংশীদার হয়েছে।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যা বন্ধ, যুদ্ধবিরতি ও ইসরায়েলকে আর্থিক-সামরিক সহায়তা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X