কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ১১:০৮ এএম
আপডেট : ০৯ মে ২০২৪, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

আল শিফা হাসপাতালে ফের গণকবরের সন্ধান

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার আল-শিফা হাসপাতাল। ছবি: আনাদোলু এজেন্সি
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার আল-শিফা হাসপাতাল। ছবি: আনাদোলু এজেন্সি

গাজার আল শিফা হাসপাতালে আরও একটি গণকবরের সন্ধান মিলেছে। এ নিয়ে সেখানে তিনটি গণকবর পাওয়া গেল।

গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে বুধবার (৮ মে) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, তৃতীয় গণকবরে এখন পর্যন্ত ৪৯টি লাশ পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, উদ্ধারকর্মীদের কাজ এখনো শেষ হয়নি।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। তেল আবিবের হিসাবে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে। হামলার পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে।

একপর্যায়ে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) হাসপাতালটি স্থল অভিযান চালায়। দুই সপ্তাহ ধরে আল শিফা হাসপাতাল প্রাঙ্গণে অভিযান চালানোর পর সেটি ছেড়ে যায় ইসরায়েলি বাহিনী।

কিন্তু চলে যাওয়ার আগে গাজার সবচেয়ে বড় এই হাসপাতালটিকে তারা ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হাসপাতাল প্রাঙ্গণে তারা ‘অনেক সন্ত্রাসীকে হত্যা করেছে’ এবং ‘অসংখ্য অস্ত্র ও গোয়েন্দা নথিপত্র’ পেয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী চলে যাওয়ার পর হাসপাতালটিতে গণকবরের সন্ধান মিলতে থাকে। বুধবারের গণকবরটি নিয়ে গাজায় চলতি যুদ্ধে সাতটি গণকবর পাওয়া গেল।

হিসাব অনুযায়ী, আল-শিফা হাসপাতালে তিনটি, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে তিনটি এবং উত্তর গাজার কামেল আদওয়ান হাসপাতালে একটি গণকবর পাওয়া গেছে। সাতটি গণকবর থেকে এখন পর্যন্ত অন্তত ৫২০টি লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে নতুন করে রাফায় সর্বাত্মক স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে বলে সতর্ক করছে খোদ যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এ কাজ থেকে ইসরায়েলকে বিরত থাকতে বলেছে। সতর্ক করেছে যে, হামলা হলে ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X