কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সাবধান! বাজারে ছড়িয়ে পড়েছে নকল কফি

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। ছবি : প্রতীকী
বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। ছবি : প্রতীকী

রাজধানীর বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল কফি। এসব দোকানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর কারওয়ান বাজারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, ভোক্তা অধিকার আইন অনুযায়ী কারওয়ান বাজারের ৩টি দোকানকে নকল কফি বিক্রির জন্য ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, আগামীতে রাজধানীর অন্যান্য বাজারেও অভিযান চালানো হবে। নকল কফি তৈরির আস্তানা খুঁজে বের করতে কাজ করছে ভোক্তা অধিকার।

বিকাশ চন্দ্র দাস আরও বলেন, কফি কেনার আগে বিএসটিআইয়ের সিল দেখে নিতে হবে। ছড়িয়ে পড়া নকল কফি কেনা থেকে বিরত থাকতে বিভিন্ন পরামর্শও দেন তিনি।

প্রসঙ্গত, কফি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় পানীয়। পানির সঙ্গে ফুটিয়ে ‘কফি বীজ’ নামে পরিচিত এক প্রকার বীজ পুড়িয়ে গুঁড়ো মিশিয়ে কফি তৈরি করা হয়। এই বীজ কফি চেরি নামক এক ধরনের ফলের বীজ। প্রায় ৭০টি দেশে এই ফলের গাছ জন্মে। কফিতে ক্যাফেইন নামক এক প্রকার উত্তেজক পদার্থ রয়েছে। যার কারণে কফি মানুষের উপর উত্তেজক প্রভাব ফেলে ও উদ্দীপক হিসেবে কাজ করে। বর্তমানে কফি বিশ্বের সর্বাধিক বিক্রীত গরম পানীয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X