কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৬:১৬ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়ার কারণে সংবাদের বস্তুনিষ্ঠতা হারিয়েছে

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে সংবাদের বস্তুনিষ্ঠতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান।

বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার কক্ষে ফরিদপুর জেলার সালথা ও নগরকান্দা উপজেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সায়েম খান বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য প্রবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এটি অসম্পাদিত মাধ্যম হওয়ায়, অবাধ তথ্য প্রদান করে বিভ্রান্তি সৃষ্টি করছে। সবার কাছে আস্থা হারাচ্ছে। এর পাশাপাশি গণমাধ্যমসমূহ তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে। ফলে গণমাধ্যমসমূহ অনেক সময় সত্য-মিথ্যা এক কথায় ক্রস চেক না করে সংবাদ পরিবেশন করছে। যা সাংবাদিকতার নীতি-নৈতিকতার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।

সাংবাদিকরা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, ভারতবর্ষের সাংবাদিকতার ইতিহাস অনেক পুরাতন। ইতিহাসের সেই ধারা ও পুর্নলিখন উন্নয়নে কাজ করতে হবে সাংবদকর্মীকে। কারণ সংবাদকর্মী হিসেবে নিজেকে যুগোপোযোগী করে তৈরি করতে না পারলে বর্তমান সময়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে।

অনুষ্ঠানের সভাপ্রধান পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্থাটির গবেষক মোহাম্মদ এনায়েত হোসেন রেজা, প্রশিক্ষণ সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে ফরিদপুর জেলার সালথা ও নগরকান্দা উপজেলার ২৮ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X