কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ১৭ মে ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর সড়কে প্রাণ গেল তরুণীর

ডেমরা থানা। পুরোনো ছবি
ডেমরা থানা। পুরোনো ছবি

রাজধানীর ডেমরা চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাতনামা এক তরুণীর। ওই তরুণী ভবঘুরে প্রকৃতির বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই তরুণী ভবঘুরে প্রকৃতির। ডেমরা চৌরাস্তা এলাকার ফুটপাতে থাকত। রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ডেমরা চৌরাস্তায় রাস্তা পার হওয়ার সময় কোনো একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এসআই তৌহিদুল জানান, নিহত ওই তরুণীর পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিম তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। তবে এতেও তার নাম পরিচয় জানা যায়নি।

এদিকে আজ সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় যাত্রীবাহী বাস উল্টে পড়ে পাঁচজন নিহত এবং ১০ যাত্রী আহত হয়েছেন। সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X